
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বানিয়ারচর মাদ্রাসা পাড়া এলাকায় চলাচল পথের বিরোধ নিয়ে হামলায় ১০ নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ফরিদা বেগম (৫০), ছেলে আব্দুল হামিদ (৩০), মহিব উল্লাহ (২৮), আবু তৈয়ব (২৬), মহিব উল্লাহর স্ত্রী সেতু মনি (২৩), আব্দুল হামিদের স্ত্রী ফাতেমা বেগম (২৬), আব্দুল জলিলের স্ত্রী এলমুন্নাহার (৩০), ফরিদা বেগমের মেয়ে রুজিনা আকতার (২০), ফরিদা বেগমের ভাই শামশুল আলম (৪৫) ও তাঁর স্ত্রী জুহুরা বেগম (৩৬)।
স্থানীয় লোকজন ও আহতেরা বলেন, ফরিদা বেগমের সঙ্গে স্থানীয় ফরিদুল আলমের চলাচলের পথ নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে গত সোমবার বিকেলে দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। ওইদিন রাত দশটার দিকে ফরিদা বেগমের পুত্রবধু সেতু মনি আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে বানিয়ারচর মাদ্রাসা পাড়া স্টেশনে যান। ওই সময় ফরিদুল আলমের লোকজন তাদের উপর অর্তকিত হামলা চালায়। এ হামলা প্রতিহত করতে এসে তাদের পরিবারের অপর সদস্যরাও হামলার শিকার হয়।
আহত ফরিদা বেগম বলেন, ফরিদুল আলমের সাথে চলাচলের পথ নিয়ে বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালানো হয়। হামলায় ফরিদুল আলমের নেতৃত্বে মিনহাজ উদ্দীন, মিজান উদ্দিন, আজিজুল হক ওরফে রুবেল, হুমায়ন, জহির উদ্দিন, আলমগির, মোজাফ্ফর, গুরা মনিয়া প্রকাশ দাদা অংশ নেয়।
এব্যাপারে চকরিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আহতদের পক্ষে থেকে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ভাবে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.