সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ায় চেহলাম অনুষ্ঠানে হামলার দায়ে দুই মদ্যপায়ীর কারাদন্ড

চকরিয়ায় চেহলাম অনুষ্ঠানে হামলার দায়ে দুই মদ্যপায়ীর কারাদন্ড

Alcohl - 7 (a) - Mukulমুকুল কান্তি দাশ, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়াস্থ বানিয়ারছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত জাহেদের চেহলাম অনুষ্ঠান চলছিল নিজ বাড়ী হারবাংয়ের নুনাছড়ি গ্রামে। রবিবার বিকেলে লোকজনের মাঝে খাবার পরিবেশনের সময় আকস্মিক হামলা চালায় দুই মদ্যপায়ী। তারা বেশ কিছু খাবার নষ্ট করে এবং লোকজনকে মারধরের মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে।

এসময় উপস্থিত লোকজন হামলাকারী দুই মদ্যপ উত্তর নুনাছড়ির ছৈয়দ নুরের ছেলে জসিম উদ্দিন (৩৫) ও রাখাইন পাড়ার মৃত জাফর আলমের ছেলে জয়নাল উদ্দিন (৪২ কে পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দেবাশিষ সরকার বলেন, মদ্যপ দুই ব্যক্তিকে সন্ধ্যা ৭টার দিকে চকরিয়ার ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম তাদের ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.