সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় চোলাই মদসহ দুই নারী আটক

চকরিয়ায় চোলাই মদসহ দুই নারী আটক

Handcuff - 6

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ আদিবাসি দুই নারীকে আটক করেছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে চকরিয়া পৌর বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুই আদিবাসি নারী হলেন- বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের রাখাইনপাড়ার রাতুল মার্মার স্ত্রী মিনু মার্মা (৩১) ও কক্সবাজারের মহেশখালী উপজেলার ঠাকুরতলা এলাকার বাদু মার্মার স্ত্রী ম্যা মা কিং মার্মা (৩৫)।

অভিযানের নেতৃত্ব দেয়া চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মহির উদ্দিন খান উজ্জ্বল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরশহরের বাসটার্মিনাল থেকে স্থানীয়ভাবে তৈরী চোলাই মদসহ আদিবাসি দুই নারীকে আটক করা হয়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল আজম বলেন, মদসহ আটক দুই আদিবাসি নারী মিনু মার্মা ও ম্যামা কিং মার্মার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.