সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ায় জামায়াতের বায়তুলমাল সম্পাদক গ্রেপ্তার

চকরিয়ায় জামায়াতের বায়তুলমাল সম্পাদক গ্রেপ্তার

Handcuff - 2 (a)মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ মো: জুনাইদ সিকদার (৩০) নামের হারবাং ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদককে গ্রেপ্তার করেছে। রবিবার দুপুর ১২টার দিকে হারবাং পুলিশ ফাঁড়ির আইসি দেবাশীষ সরকারের নেতৃত্বে একদল পুলিশ হারবাং স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জামায়াত নেতা জুনাইদ হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের স্টেশন পাড়ার গিয়াস উদ্দিনের ছেলে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুনাইদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জুনাইদ হারবাং জামায়াতের বায়তুলমাল সম্পাদক। তার বিরুদ্ধে বেশ ক’টি নাশকতার মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.