সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ায় জীপ-টমটমের সংঘর্ষে নিহত-১ : আহত ৬

চকরিয়ায় জীপ-টমটমের সংঘর্ষে নিহত-১ : আহত ৬

Lashমুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া-বদরখালী- মহেশখালী সংযোগ সড়কের সাহারবিল এলাকায় যাত্রীবাহি জীপ ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এসময় টমটমের সাতজন যাত্রী আহত হয়। তন্মধ্যে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্ট্রান হাসপাতালে নেয়ার পথে আবদুল্লাহ (৪২)নামের এক যাত্রী মারা যায়। নিহত আবদুল্লাহ বরইতলী ইউনিয়নের ডেইঙ্গাকাটার বাসিন্দা। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে এবং সাড়ে ৯ টায় মারা যায় আবদুল্লাহ।

চকরিয়া থানার এসআই সুখেন্দু বসু বলেন, বুধবার সকাল ৮টার দিকে সাহারবিল ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে যাত্রীবাহি জীপের সাথে টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আহত সাতজনের মধ্যে হাসপাতালে নেয়ার পথে মারা যায় একজন। অন্য আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.