সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / চকরিয়ায় ঝাঁকজমকপূর্ণভাবে পালিত শুভ বড়দিন

চকরিয়ায় ঝাঁকজমকপূর্ণভাবে পালিত শুভ বড়দিন


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
যীশু খ্রীষ্ট্রের জন্মদিন উপলক্ষ্যে কক্সবাজারের চকরিয়ায় ঝাঁকজমকপূর্ণভাবে ও আনন্দগণ পরিবেশে পালিত হয়েছে শুভ বড়দিন। মঙ্গলবার সকালে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ মেমোরিয়াল ব্যাপ্টিস চার্চে বড়দিন উপলক্ষ্যে প্রথমে সমবেত উপাসনা করা হয়। এসময় দেশের শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনা করা হয়। এরপর কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

কেক কেটে ও সবাইকে মিষ্টিমুখ করিয়ে অনুষ্টানের উদ্বোধন করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন-ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, মালুমঘাটস্থ মেমোরিয়াল ব্যাপ্টিস চার্চের সহকারী পালক প্রিয়তোষ মল্লিক, যুব-পালক ও চকরিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি মিন্টু দাশ, মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের পরিচালক যোসফ অমুল্য রায়, ডা.কেলিসহ প্রমুখ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, চকরিয়ার পাঁচটি খ্রিস্টান পল্লীতে বড়দিন উৎসব পালিত হয়। বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান পল্লীগুলোতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যাতে কোন গোষ্ঠী নাশকতা করতে না পারে। শান্তিপূর্ণ ও ঝাঁকজমকপূর্ণভাবে বড়দিন পালিত হচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.