সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় ঝাকঁজমকপূর্ণ ভাবে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

চকরিয়ায় ঝাকঁজমকপূর্ণ ভাবে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

উন্নয়ন মেলায় প্রথমবারের মতো অংশ নিলো চকরিয়া প্রেসক্লাব


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় তিনদিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা বিপুল উৎসাহ-উদ্দীপনার ও ঝাঁকজমকপূর্ণতার মধ্য দিয়ে শুরু হয়েছে। চকরিয়া পৌরসভাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হওয়া এই মেলার ৭০টি স্টলকে ঘিরে চারিদিকে সাজ সাজ রব পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে উপচে পড়ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে সব বয়সি নানা শ্রেণী পেশার নারী-পুরুষেরা। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, এনজিও থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও স্টল দিয়েছে। চকরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো এবারের উন্নয়ন মেলায় স্টল দিয়েছে চকরিয়া প্রেসক্লাব।

প্রেসক্লাবের স্টলে শোভা পাচ্ছে জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত চকরিয়ার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সচিত্র প্রতিবেদন। এই স্টলটি প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি থেকে শুরু করে সবার নজড় কাড়ছে। তারা এই স্টলে শোভা পাওয়া উন্নয়নের সচিত্র সংবাদগুলো আগ্রহভরে দেখছেন।

এদিকে উন্নয়ন মেলা উপলক্ষে সকাল ৯টার দিকে পৌরশহরের চিরিঙ্গা সওজের ডাকবাংলো থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রার অগ্রভাগে ছিল সুসজ্জিত ঘোড়ার গাড়ি। হাতে ছিল উন্নয়ন কর্মকান্ডের নানা ফেস্টুন ব্যানারসহ বিভিন্ন তথ্যাধিক সম্ভার।

শোভাযাত্রার উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। শোভাযাত্রাটি প্রায় তিন কিলোমিটার প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গনে গিয়ে মিলিত হয়।

এরপর অতিথিরা গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্য শোনেন। শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলাম, থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক উল্লাহ, জেলা আওয়ামীলীগ নেতা লায়ন কমরুদ্দীন আহমদ ও আমিনুর রশীদ দুলাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, কার্যকরী সভাপতি ছোটন কান্তি নাথ, সিনিয়র সহ-সভাপতি এস এম হানিফ, সহ-সভাপতি রফিক আহমদ, জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজবাউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ ও মনজুর আলম, অর্থ সম্পাদক এম জিয়াবুল হক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকন, প্রচার-প্রকাশনা সম্পাদক এম মনছুর আলম, তথ্য-প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ উল্লাহ, ক্রীড়া সম্পাদক বাপ্পি শাহরিয়ার, নির্বাহী সদস্য যথাক্রমে এম আর মাহমুদ, এ এম ওমর আলী, এ কে এম ইকবাল ফারুক ও জিয়াউদ্দিন ফারুখ।

এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা।

এছাড়া কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমানসহ জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও পেশাজীবিরা র‌্যালিতে অংশ নেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.