সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় ট্রাকের ধাক্কায় বাস উল্টে ১ যাত্রী নিহত : আহত-৩০

চকরিয়ায় ট্রাকের ধাক্কায় বাস উল্টে ১ যাত্রী নিহত : আহত-৩০


মুকুল কান্তি দাশ; চকরিয়া :

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলীতে পণ্য বোঝাই ট্রাকের ধাক্কায় যাত্রীবাহি বাস সড়কের উপর উল্টে পড়ে এক যাত্রী নিহত ৩০ যাত্রী কমবেশি আহত হয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার মুখি দুটি গাড়ি একই অপরকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় বাসটি উল্টে যায়। ওই বাসের নিচে চাপা পড়ে আনুমানিক ৩৫ বছর বয়সি এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বরইতলী রাস্তা মাথা এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন লাশ উদ্ধার করা চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিএম মহিউদ্দিন। এসময় রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হলে কক্সবাজার চট্টগ্রাম মুখি শতাধিক গাড়ি আটকা পড়ে। এক ঘন্টা পরে বাসটি সরালে যান চলাচল স্বাভাবিক হয়।  

 আহতদের মধ্যে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা হোয়ানকের সাহাবউদ্দিনের ছেলে জয়নাল আবেদিন (৩৫), চকরিয়ার কাকারার মোহাম্মদ করিমের ছেলে কেফায়েত (১৪) একই উপজেলার ঢেমুশিয়ার মাহাবুবুর রহমানের ছেলে মো.হান্নান (১৫)তাদের মধ্যে কেফায়েতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপর আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

 পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে কক্সবাজার যাচ্ছিল যাত্রীবাহি একটি বাস। বাসটি চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের বরইতলী রাস্তার মাথা এলাকায় পৌছলে পণ্য বোঝাই দ্রুতগামি একটি ট্রাক ওভারটেক করতে চেষ্টা করে। এসময় ট্রাকের ধাক্কা লেগে বাসটি সড়কের উপর উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে।

 এদিকে, সংঘর্ষের পরপরই সড়কের দুপাশে যানজট লেগে যায়। এসময় স্থানীয় মানুষ হাইওয়ে পুলিশ ফায়ার সার্ভিসের লোকজন সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

চিরিংগা হাইওয়ে পুলিশের এএসআই হেলাল উদ্দিন বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরানো হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.