
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা শান্তি রাণী পাল (৭৫) নিহত ও অপর এক ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টা ও বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারাবাং ও চকরিয়া পৌরশহরে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত শান্তি রাণী পাল হারবাং পাল পাড়ার মদন পরিমলের স্ত্রী। আহত ব্যবসায়ী শামশুল আলম (৫২) মহেশখালী উপজেলার মাতারবাড়ীস্থ নতুন বাজার এলাকার নাজেম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকাল ৪টার দিকে মহেশখালী থেকে আসা ব্যবসায়ী শামশুল চকরিয়া পৌরশহরে রাস্তা পারাপারের সময় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাস ধাক্কা দিলে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অপরদিকে, চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি আবুল হাশেম মজুমদার জানান, শনিবার দুপুরে হারবাং স্টেশনে রাস্তা পারাপারের সময় শান্তি রাণিকে চাপা দেয় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি পণ্য বোঝাই একটি ট্রাক (কাভার্ড ভ্যান)। এতে বৃদ্ধা শান্তি রাণী গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইসি আরো বলেন, পরিবারের কাছে শান্তি রাণীর মরদেহ হস্তান্তর করা হয়েছে। চাপা দেয়া কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.