সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় ট্রাক-টেক্সির মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

চকরিয়ায় ট্রাক-টেক্সির মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

প্রতিকী ছবি

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় ট্রাক-টেক্সির মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার বেলা দেড়টার দিকে চিরিংগা-বদরখালী সড়কের লালব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম মহেশখালীর মাতারবাড়িস্থ হংসমিলি পাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে।

চকরিয়া থানার এসআই মো.আলমগীর হোসাইন বলেন, চিরিংগা থেকে সিএনজি চালিত টেক্সি যোগে নুরুল ইসলাম বদরখালী যাচ্ছিল মাতারবাড়িস্থ বাড়ি যাচ্ছিল। তাকে বহণকারী টেক্সিটি চোয়ারফাঁড়ির লালব্রীজ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় নুরুল ইসলাম।

তিনি আরো বলেন, ঘাতক গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.