কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করেছে। শনিবার ভোর রাত ৪টার দিকে উপজেলার ডুলাহাজারা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালীর ঠান্ডা মিয়ার ছেলে হেলাল উদ্দিন (৩০) ও একই ইউনিয়নের পূর্ব ডুমখালীর ছিদ্দিক আহমদের ছেলে আজিজুল হক (৩৫)।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জহিরুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুখেন্দু বসু ও এএসআই জাহাঙ্গীরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, মারামারিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.