সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় তরুণ আলো’ প্রকল্প ইমলা’র সহযোগিতায় বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

চকরিয়ায় তরুণ আলো’ প্রকল্প ইমলা’র সহযোগিতায় বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
“যুক্তি দিয়ে বিবেচনা করি, কুসংস্কারমুক্ত সমাজ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় এক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে। বুধবার বিকালে তরুণ আলো প্রকল্প ইলমা’র সার্বিক সহযোগীতায় উপজেলার উপকূলীয় শিক্ষা প্রতিষ্টান বদরখালী এম.এস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এ প্রতিযোগীতা অনুষ্টিত হয়।

‘মাদকের কারণেই যুবসমাজ উগ্রতা ও সহিংসতায় ঝুঁকে পড়ছে’ এ বিষয়কে বিতর্কের প্রতিপাদ্য হিসেবে সামনে রেখে পক্ষ ও বিপক্ষ দলের মধ্যে ব্যাপক তর্ক-বিতর্ক হয়। এসময় বিতার্কিকরা যুক্তির মাধ্যমে যুবসমাজ ধবংসের কারণ খুঁজতে থাকে এবং সমাধানের উপায়ও বের করেন। এই বিতর্ক উৎসবে বিজয়ী হয় বিপক্ষ দল। আর শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় পক্ষ দলের দলনেতা নাজিয়া খানম।

বিতর্ক প্রতিযাগীতায় প্রধান আলোচকের বক্তব্যে তরুণ আলো প্রকল্প ব্যবস্থাপক ফোরকান মাহমুদ বলেন, বিতর্ক করলে নিজেকে সঠিকভাবে চেনা যায়। বিতর্কচর্চা করলে আত্মশুদ্ধি ঘটিয়ে পরিপূর্ণ মানুষ হওয়া যায়।

সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ সাঈদ আহমদ তারেক বলেন, বিতর্ক লেখাপড়ারই অংশ। বিতর্কে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটে। আগামীর কর্ণধার গড়ে তুলবে বিতর্ক। সুষ্ঠু ও যুক্তিনির্ভর সমাজ গঠনে বিতর্কচর্চার কোনো বিকল্প নেই।

উক্ত বিতর্ক উৎসবে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন তরুণ আলো কর্মকর্তা জাহিদুর রহমান ও বিচারকের দায়িত্ব পালন করে শিক্ষক ইসমাঈল হোসেন সিরাজী, মোহাম্মদ আলমগীর, মাওলানা আরিফুল হক বকরী। বিতার্কিকদের উদ্দ্যেশে আরো বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রশিদ আহমদ, প্রভাষক আরিফ উল্লাহ, মকসুদ আহমদ ও তারিকুল ইসলাম প্রমুখ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.