
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
“উন্নয়নের অক্সিজেন, জনকল্যাণে রাজস্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া কর অঞ্চল-৮৮-এর আয়োজনে দিনব্যাপি আয়কর মেলা অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল ১০টায় চকরিয়া পৌরসভার থানা সেন্টারস্থ মা প্রমিলা ভবন মিলনায়তনে এ মেলা অনুষ্ঠিত হয়। বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ।
পরে কর অঞ্চল-৪ চট্টগ্রামের যুগ্ম কর কমিশনার শ্রাবনী চাকমার সভাপতিত্বে এবং কর ইনপেক্টর মোহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ইলিয়াছ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা পরিষদের নারী প্যানেল চেয়ারম্যান আসমাউল হুসনা, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুল।
এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সদস্য রাহেলা খানম রাহু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি গিয়াস উদ্দিন, তরুণ ব্যবসায়ী ও করদাতা খলিল উল্লাহ চৌধুরী, সনাক টিআইবি চকরিয়ার সভাপতি অধ্যাপক সাহাবউদ্দিন প্রমুখ। পরে সেরা করদাতাদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.