
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অপু বড়ুয়া ওয়ারেন্ট তামিলে জেলায় উপর্যুপরি দুই মাস সেরা অফিসারের সম্মাননা পেয়েছেন। জেলা পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন তার হাতে সম্মাননা তুলে দেন।
এসআই অপু বড়ুয়া গত ডিসেম্বরে সাজা, জিআর ও সিআর পরোয়ানাসহ নিয়মিত মামলার ৪২টি এবং জানুয়ারী মাসে ৩৮টি ওয়ারেন্ট তামিল করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ডিসেম্বর ও জানুয়ারী মাসে নিয়মিতসহ মোট ১০৯৩টি ওয়ারেন্ট তামিল হয়েছে। তামিল হওয়া ওয়ারেন্টর মধ্যে রয়েছে ডিসেম্বরে জিআর মামলার পরোয়ানাভুক্ত ২৪৫, সিআর মামলার পরোয়ানা ২৬১, সাজা পরোয়ানা ১১, নিয়মিত ৬০।
জানুয়ারী মাসে জিআর পরোয়ানা ২১৩, সিআর পরোয়ানা ১৫৫, সাজা পরোয়ানা ৫ ও নিয়মিত মামলার ৪৯জন কে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে চকরিয়া উপজেলার পশ্চিমাংশে দুর্গম চিংড়িজোন পূর্বাংশে পাহাড়ি অরণ্যে। তাই যোগাযোগ সমস্যার কারণে আসামী ধরতে সমস্যা হয়। যানবাহনসহ জনবল সংকট রয়েছে থানায়। তবুও উপজেলার প্রায় ৬ লাখ মানুষের নিশ্চিত বাস নিশ্চিত করতে অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম টানা অভিযানে রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.