কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধ নিয়ে একদল সশস্ত্র দৃর্বৃত্ত হামলা চালিয়ে সংবাদপত্র হকার মোহাম্মদ ইলিয়াছ (২৮)কে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। এসময় তার কাছ থেকে দুর্বৃত্তরা পত্রিকা বিক্রির ১৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। গত শনিবার রাত ৮টার দিকে চকরিয়া পৌরশহরের সুপার মার্কেটের দ্বিতীয়তলায় এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিত্সা নিয়ে হকার ইলিয়াছ সোমবার সাংবাদিকদের ঘটনাটি জানান। উপজেলার কাকারা ইউনিয়নের এসএমচর এলাকার আক্তার আহমদের ছেলে আরাফাতের নেতৃত্বে একদল সশস্ত্র দুর্বৃত্ত এ হামলার ঘটনাটি ঘটিয়েছে বলে তিনি জানান।
হামলার শিকার চকরিয়া সংবাদপত্র হকার্স সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ বলেন, কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকায় কয়েকবছর পূর্বে জায়গা ক্রয় করে বাড়ি করি। বাড়ি যাওয়ার চলাচলের পথ নিয়ে স্থানীয় কিছু ব্যক্তির সাথে মনোমানিল্য চলছিলো। ওই ঘটনার জের ধরে আরাফাত নামের ওই ব্যক্তি শনিবার রাত ৮টার দিকে মোবাইল ফোনে ডেকে সুপার মার্কেটের দ্বিতীয়তলায় নিয়ে যায়।
এসময় আরাফাতের নেতৃত্বে ৫-৬জনের একদল দুর্বৃত্ত কিছুই বলার আগেই লোহাড় রড ও হাতুঁড়ি দিয়ে পিটিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন। দুর্বৃত্তরা তার কাছে থাকা পত্রিকা বিক্রির প্রায় ১৯হাজার টাকা জোরপুর্বক লুট করে নিয়ে গেছে।
এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, এ ধরনের একটি ঘটনার খবর শুনেছি। তবে কেউ থানায় লিখিতভাবে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ডেকে নিয়ে সংবাদপত্র হকার ইলিয়াছের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারে করে শাস্তির দাবী জানিয়েছেন চকরিয়া প্রেসক্লাব, চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি, চকরিয়া রিপোর্টাস ক্লাব, চকরিয়া সাংবাদিক ফোরাম ও চকরিয়া সংবাদপত্র হকার্স সমিতির সকল নেতৃবৃন্দরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.