সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

চকরিয়ায় দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় দেড় কেজি গাঁজাসহ মনির আহমদ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হারবাং স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটককৃত মনির আহমদ ওই ইউনিয়নের শান্তিনগর গ্রামের সিদ্দিক আহমদের ছেলে।

হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, মনির আহমদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মনির আহমদ গাঁজা নিয়ে হারবাং স্টেশনে গাঁজা বিক্রির জন্য যাওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আরাফাত, গাঁজাসহ আটক মনির আহমদের বিরুদ্ধে এএসআই শাহাদাৎ হোসেন বাদি হয়ে একটি মাদক আইনে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.