মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির নসিমনের ধাক্কায় শহিদুল ইসলাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের মধ্যম বুড়ি পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নসিমনের ধাক্কায় নিহত শহিদুল ইসলাম ওই এলাকার মৃত আবু ছালেহের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০ টার দিকে শহিদুল ইসলাম বাড়ীর পাশে সড়কে দাড়িয়ে থাকে। এসময় দ্রুত গতির একটি নসিমন শহিদুলকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসা চলাকালে তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে চমেকে বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.