সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘ভূমি সেবা সপ্তাহ ২০১৬’ উদযাপিত

চকরিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘ভূমি সেবা সপ্তাহ ২০১৬’ উদযাপিত

Mukul  2.04.16 news 3pic f-1 (3)

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

 

কক্সবাজারের চকরিয়ায় “ভূমি সেবা সপ্তাহ ২০১৬” উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন হয়। ভূমি সপ্তাহ উপলক্ষ্যে এদিন উপজেলা ভূমি অফিস হতে এক র‌্যালী আরম্ভ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

 

পরে ভূমি অফিসের প্রধান সহকারী তপন কান্তি পাল ও উপজেলা টেকনিশিয়ান এরশাদুল হকের যৌথ পরিচালনায় উপজেলা পরিষদ মোহনা মিলনায়তনে এক আলোচনা সভা অুনষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন, উপজেলা ভূমি অফিসের কানুনগো শান্তি জীবন চাকমা, বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

Mukul  2.04.16 news 3pic f-1 (2)সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রফিকুল হক বলেন, সারাদেশের মতো চকরিয়ার বিভিন্ন ইউনিয়নেও ২ এপ্রিল শনিবার থেকে আগামী ৭ এপ্রিল পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ পালিত হবে। এ ভূমি সেবা সপ্তাহর মাধ্যমে ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম সাধারণ মানুষদের মাঝে তুলে ধরা হবে। এই জন্য উপজেলা রাজস্ব প্রশাসন বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.