সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় নানা আয়োজনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত

চকরিয়ায় নানা আয়োজনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়ায় পালিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ। গত ২৬ মার্চ থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী দুর্নীতিবিরোধী জনসচেতনতামূলক ১ এপ্রিল এই কার্যক্রমের সমাপ্তি ঘটে। চকরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করেন।

দুর্নীতি প্রতিরোধ দিবসের শেষ দিনে ১ এপ্রিল উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনা’য় অনুষ্ঠিত হয় দুর্নীতি বিরোধী রচনা, কার্টুন ও চিত্রাংকন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কার্টুন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে চকরিয়া গ্রামার স্কুলের শিক্ষার্থী তুর্ণ ভট্টাচার্য, তানভির হোসাইন তামিম ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থী জেব-উন-নেছা তিথি। রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে চকরিয়া গ্রামার স্কুলের শিক্ষার্খী সামারাহ জান্নাত আরশি, চকরিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা পাল অর্পা এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষার্থী ইনতিসারুল কবির তাহিল। রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

এদিন বিকালে অনুষ্ঠিত হয় দুর্নীতি বিরোধী র্যালি, মানববন্ধন ও আলোচনাসভা। দুর্নীতিবিরোধী র্যালিটি চকরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে পূর্ব নির্ধারিত এক আলোচনা সভায় মিলিত হন। র্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চকরিয়া গ্রামার স্কুল, পালাকাটা দাখিল মাদ্রাসা ও উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদসার শতাধিক শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষ অংশ নেন।

চকরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো.মাইন উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক ইবরাহীম মুহাম্মদ।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন-চকরিয়া কোরক বিদ্যাপীঠ-এর শিক্ষার্থী ইনতিসারুল কবির তাহিল এবং উম্মাহাতুল মুমিনিন মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী হাবিবা হাসান আসফা প্রমুখ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.