কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজের ১৫দিন পর উদ্ধার হয়েছে কামাল উদ্দিন (৪০) নামের এক যুবকের গলিত লাশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কসাইপাড়ার জাফর আলমের ছেলে হায়দার (৩০)কে জনগণ পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে মাতামুহুরী নদী তীরবর্তী আনিসপাড়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ ।
নিহত কামাল উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সেকান্দর পাড়ার মৃত নুরুল আলম নুরুর ছেলে। ধারণা করা হচ্ছে শত্রুতা বসত কামালকে প্রতিপক্ষরা অপহরণ পূর্বক হত্যা করে। হত্যার পর তার মরদেহ নদীর কাঁদা মাটিতে পুতে ফেললেও পানির স্রোতে কাঁদা সরে গিয়ে লাশটি ভেসে উঠে।
এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান বলেন, লোকজন থেকে খবর পেয়ে থানার এএসআই আমজাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ লাশটি উদ্ধার করে। রাতেই ওই লাশ ময়নাতদন্ত করতে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লোকজন থেকে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.