সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ায় পলাতক ২ আসামী গ্রেপ্তার

চকরিয়ায় পলাতক ২ আসামী গ্রেপ্তার

পলাতক ২ আসামী গ্রেপ্তার

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে উপজেলার খুটাখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিছা এলাকার নুরুল আলমের ছেলে মো: রাশেদ (১৯) ও খুটাখালী ফরেষ্ট অফিস এলাকার মৃত মোস্তাক আহমদের ছেলে মো: হামিদ (২৬)।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম খাঁন বলেন, গ্রেপ্তারকৃত মো: রাশেদের বিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্ট ও হামিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় ৭টি ওয়ারেন্ট রয়েছে। রবিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.