
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় পল্লী বিদ্যুতের অব্যাহত লোডশেডিং, অনিয়ম-দুর্নীতি, নৈরাজ্য এবং গ্রাহক হয়রানির প্রতিবাদে হারবাং পল্লী বিদ্যুৎ গ্রাহক ফোরামের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ১২ মে শুক্রবার বিকাল ৫টায় উপজেলার হারবাং উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হারবাং পল্লী বিদ্যুত গ্রাহক ফোরামের সভাপতি জাহেদ হোছাইন খানের সভাপতিত্বে এবং সম্পাদক মেহরাজ উদ্দিন মিরাজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তরা বলেন- পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি, গ্রাহক হয়রানি ও সারাদিন লোডশেডিংয়ে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সরকার নানা উন্নয়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেও পল্লী বিদ্যুতের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। পল্লী বিদ্যুতের এ অবস্থা থেকে পরিত্রান পেতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
এতে আরো বক্তব্য রাখেন-জাহানারা বেগম, ফিরোজ আহমদ বুলবুল, শফিউল আলম, মুজিবুর রহমান বাদশা, রফিকুল আহসান বুলবুল, গোলাম রাব্বানী পাভেল, মোসলেম উদ্দিন কবি, ওয়াসিম উদ্দিন ফারুখী, পরিমল বড়ুয়া, তপন কুমার ধর প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.