
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ছাবিল উদ্দিন (৮) নামের এক স্কুল ছাত্র মারা গেছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঘাইট্যারচর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু ছাবিল উদ্দিন ওই এলাকার জাহেদ উদ্দিনের ছেলে ও পূর্ব বড় ভেওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনোয়ারুল আরিফ দুলাল বলেন, শনিবার দুপুরে স্কুল থেকে ফিরে তারা দুই বন্ধু বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামলে ছাবিল পানিতে তলিয়ে যায়। এসময় বন্ধুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.