সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

চকরিয়ায় পিকআপের ধাক্কায় পথচারী নিহত

প্রতিকী ছবি

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির একটি পিকআপ গাড়ির ধাক্কায় বৃদ্ধ হাবিব্জ্জুামান নামের এক পথচারী নিহত হয়। রবিবার সকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়া ষ্টেশনে গাড়ি ধাক্কায় গুরুতর আহত হলে তাকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালে ওইদিন দুপুরে তিনি মারা যান। নিহত ব্যক্তি একই এলাকার মৃত মো.হোছাইনের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দীন বলেন, সকালে বৃদ্ধ হাবিবুজ্জামান নয়াপাড়া ষ্টেশন এলাকায় মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় ঈদগাঁওমুখী বেপরোয়া গতির একটি পিকআপ গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে গুরুতর আহতবস্থা উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) জসিম উদ্দীন বলেন, স্থানীয় জনতার সহায়তায় নাপিতখালী থেকে ঘাতক গাড়িটি আটক করে ফাঁড়িতে আনা হয়েছে। তবে এর চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.