সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় পিটুনিতে গৃহবধূর মৃত জমজ সন্তান প্রসব : স্বামী-শ্বাশুড়ি আটক

চকরিয়ায় পিটুনিতে গৃহবধূর মৃত জমজ সন্তান প্রসব : স্বামী-শ্বাশুড়ি আটক

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় তৃচ্ছ ঘটনায় পাষণ্ড স্বামীর পিটুনিতে গর্ভে পাঁচ মাসের মৃত জমজ সন্তান প্রসব করেছে গৃহবধূ ফাতেমা বেগম (৩০)। পেটের সন্তান হত্যার অভিযোগে আটক করা হয়েছে স্বামী ও শ্বাশুড়িকে। চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়ার কাকারা ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ আলীর পাহাড় গ্রামে। গত শনিবার মৃত সন্তান প্রসবের পরই অভিযোগ পেয়ে স্বামী-শ্বাশুড়িকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- স্বামী মোহাম্মদ পারভেজ (৩৫) ও শ্বাশুড়ি মনোয়ার বেগম (৫৫)।

স্থানীয় লোকজনের উদ্বৃতি দিয়ে কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান বলেন, গত সোমবরা সকালে নিকটস্থ বাড়ি থেকে পানি আনা নিয়ে জা’য়ের সাথে কথা কাটাকাটি হয় ফাতেমার। এতে ক্ষিপ্ত হয়ে পাঁচ মাসের অন্ত:সত্ত্বা ফাতেমাকে চুল ধরে পেটায় শ্বাশুড়ি ও পেটে লাথি ও কিল-ঘুষি মারে স্বামী পারভেজ। মারধরের শিকার হয়ে ওইদিন বিকালে উপজেলার কৈয়ারবিলস্থ বাবার বাড়ি চলে যায়। শনিবার সকালে পেটে অসহ্য যন্ত্রণা উঠলে ফাতেমাকে চকরিয়া পৌরশহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। এসময় চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন পেটেই যমজ সন্তান মৃত অবস্থায় রয়েছে। ফলে, অঙ্গিকারনামা নিয়ে মৃত সন্তান প্রসব করানো হয়। এঘটনা জানাজানি হলে স্থানীয় এক নারী জনপ্রতিনিধি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে স্বামী ও শ্বাশুড়িকে আটক করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এঘটনায় ভোক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.