মুকুল কান্তি দাশ, চকরিয়া:
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারায় একদল দুর্বৃত্ত রাতের আধারে মখছড়ার এলাকার একটি পুকুরে বিষ প্রয়োগ করে চার লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পুকুর মালিক আবদুস সালাম জানান, নিজ মাকিানাধীন পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছি। কিন্তু শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত পুকুরে বিষ প্রযোগ করে। এতে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির বিক্রয়যোগ্য চার লক্ষাধিক টাকার মাছ মরে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও তিনি জানান।
এ ব্যাপার চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, এই ধরনের কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.