সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় পুলিশের তাড়ায় মাদক ব্যবসায়ী পালালেও মোটরসাইকেলসহ ৩৯ হাজার ইয়াবা জব্দ

চকরিয়ায় পুলিশের তাড়ায় মাদক ব্যবসায়ী পালালেও মোটরসাইকেলসহ ৩৯ হাজার ইয়াবা জব্দ

ফাইল ফটো

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়ায় হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে মাদক ব্যবসায়ী পালালেও তার ফেলে যাওয়া মোটরসাইকেলসহ ৩৯ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৭লাখ টাকা। শনিবার মহাসড়কের ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে এদিন সন্ধ্যায় হাইওয়ে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাছির আহমেদ বলেন, জনৈক মাদক ব্যবসায়ী যুবক মোটরসাইকেলে করে ইয়াবার পাচার করছে সংবাদ পেয়ে পুলিশ ফোর্স নিয়ে মাতামুহুরী ব্রীজ পয়েন্টে ওৎপেতে থাকি। ওই মোটরসাইকেলটি আমাদেরকে ক্রস করার সময় ধাওয়া করি। তাড়া খেয়ে ইসলামনগর এলাকায় পৌঁছে সড়কের উপর মোটরসাইকেল রেখে ওই মাদক ব্যবসায়ী জঙ্গলের দিকে পালিয়ে যায়।

পরে মোটরসাইকেলে তল্লাশি করে ৩৯ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করি। এঘটনায় পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীকে অজ্ঞাত আসামী দেখিয়ে হাইওয়ে পুলিশের এটিএসআই কাঞ্চন সরকার বাদি হয়ে সন্ধ্যায় চকরিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মোটরসাইকেলসহ ইয়াবা জব্দের ঘটনাটি হাইওয়ে পুলিশ আমাকে অবহিত করেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.