
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ার পূর্ববড় ভেওলা ইউনিয়নে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা মোহাম্মদ এনামুল হকের স্মরণে দিনব্যাপি ফ্রি চিকিৎসা ক্যাম্প মরহুমের সম্পূর্ণ পারিবারিক অর্থায়নে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থানীয় জিএনএ মিশনারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে অন্তত ২হাজার রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষুধ সামগ্রি প্রদান করা হয়।
মরহুম মাওলানা মোহাম্মদ এনামুল হকের রুহের মাগফিরাত কামনা ও ইছালে সওয়াবের উদ্দেশ্যে করা চিকিৎসা ক্যাম্পে শিশু, গাইনী, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করেন।
মরহুমের ছেলে চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলের (হেড মাওলানা) শিক্ষক মাওলানা শিব্বির আহমদ ওসমানীর সার্বিক ব্যবস্থাপনায় পূর্ববড় ভেওলা ইউনিয়নের বাসিন্দা মরহুমের নাতী ডা. মো. এনামুল কবির তানভীরসহ ৫জন পুরুষ ও ৫জন নারী ডাক্তার দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.