সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা

চকরিয়ায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের একটি মাদরাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটুক্তি করার জেরে উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার ১৩ ফেব্রুয়ারী উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর নুনাছড়ি গ্রামের বাসিন্দা ও মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ডের সদস্য মোহাম্মদ ইউছুপ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে-বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তিকারী হারবাং বাজারস্থ হামেদীয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী মোহাম্মদ রিশাদ, মাদরাসা সুপার নুরুল আলম, স্থানীয় ভিলেজারপাড়ার মফিজুর রহমানের ছেলে আবুল বশর, গোদারপাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে ইমাম হোসেন ও দক্ষিন পহরচাঁদার মৃত আবদুল গণির ছেলে আবুল কালাম। এদিন শুনানী শেষে বিচারক বাদির নালিশী অভিযোগটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কক্সবাজারস্থ পুলিশ ব্যুারো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বাদি দাবি করেন, গত ৩০ জানুয়ারী হারবাং হামেদিয়া মাদরাসায় অনুষ্ঠিত দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অভিযুক্ত শিক্ষার্থী মোবারক রিশাদ বক্তব্য দানকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বাজে মন্তব্য করেন। দাখিল পরীক্ষার্থী ওই ছাত্রকে এ ধরণের বক্তব্যদানের পেছনে মাদরাসার সুপার, শিক্ষক ও পরিচালনা কমিটির কয়েকজন সদস্য তাকে উৎসাহিত করেছেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি করার এ ঘটনায় ইতোমধ্যে ক্ষুব্ধ দুই মুক্তিযোদ্ধা বাদি হয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের কাছে পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগগুলো তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য থানার ওসিকে নির্দেশ দেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.