সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় বজ্রপাতে কিশোর নিহত

চকরিয়ায় বজ্রপাতে কিশোর নিহত

Thunder - 6 (b)

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে মোঃ শাফায়েত (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। বজ্রপাতে নিহত শাফায়েত ওই এলাকার ইদ্রিস মেস্ত্রীর ছেলে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের কালা সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর ১২টার দিকে বাড়ীর পাশে বিলে মাছ ধরতে যায় মোঃ শাফায়েত। এসময় হঠাত্ বজ্রপাত শুরু হলে তার শরীরে একটি বজ্রপাত লাগলে ঘটনাস্থলে মারা যায় শাফায়েত। হারবাং পুলিশ ফাঁড়ির আইসি এসআই দেবাশিষ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.