
প্রতিকী ছবি
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ৩হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। ওইসময় বাসটির চালক পালিয়ে গেলেও গ্রেপ্তার করা হয় হেলপার মোহাম্মদ আজিমকে। সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীর গর্জন বাগান এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া মো.আজিম হারবাং এলাকার আহমদ সোবাহানের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মতিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় শাহ আমিন পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে বাসের একটি বক্সের ভিতর থেকে উদ্ধার করা হয় ৩ হাজার ৬০০ পিস ইয়াবা বড়ি। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে চালক পালিয়ে গেলেও গাড়ির হেলপার আজিমকে গ্রেপ্তার করা হয়।
এএসপি কাজী মতিউল ইসলাম বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক হেলপার ও বাস চালককে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.