সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৪ : আহত ১০

চকরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৪ : আহত ১০

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চকরিয়া বরইতলি নতুন রাস্তার মাথা সড়ক দুর্ঘটনায় চারজন মানুষ নিহত। তৎমধ্যে দুইজন পুরুষ এবং দুইজন মহিলা। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কক্সবাজারের চকরিয়ার বরইতলী নতুন রাস্তায় মাথা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস ও ম্যাজিক (ছাড়পোকা) গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। তৎমধ্যে দুইজন পুরুষ এবং দুইজন মহিলা। এতে আহত হয়েছে আরও ১০ জন। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশ রয়েছে।

আহত যাত্রীদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস চকরিয়ার বরইতলী রাস্তার মাথায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ছাড়পোকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছাড়পোকা গাড়ির চারজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

চিরিংগা হাইওয়ে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নূরে আলম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিহতদের মরদেহ উদ্ধার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে স্টারলাইন পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান আইসি নূরে আলম।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.