মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহিবাস ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২৫ জন।
মঙ্গলবার বেলা ১১টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- চকরিয়া ডুলাহাজারা এলাকার আয়েশা বেগম (১৫), তার মা নুর নাহার বেগম (৪৫), মোহাম্মদ তারেক (২৪), শাহারবিল ইউনিয়নের মাইজঘোনার আহমদ কবির (৬৫) ও কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকার আবু সৈয়দ (৬০)।
পুলিশের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, চকরিয়ার ডুলাহাজারা স্টেশন থেকে চকরিয়াগামী যাত্রীবাহী ম্যাজিক গাড়ির সঙ্গে কক্সবাজারমুখী ইউনিক পরিবহনের একটি বাসের (ঢাকা-মেট্টো-ব-১৪-৮৮৭০) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত এবং একজনকে চকরিয়া হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
তিনি বলেন, নিহত সবাই ম্যাজিক গাড়ির যাত্রী। আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৫ জনকে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনা কবলিত যাত্রীবাহি বাস ও ম্যাজিক গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.