
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় বাড়ির ভিতরে মলত্যাগকে কেন্দ্র করে রশিদুল ইসলাম বাবু (৮) নামের এক স্কুল ছাত্রকে ফুপা রিদুয়ানুল হক কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত রশিদুল ইসলাম বাবু পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটার রিদুয়ানের ছেলে এবং দরবেশকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।
সোমবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে বদরখালীর ইউনিয়নের মগনামা পাড়ার ৩নং ব্লকে এ ঘটনা ঘটলেও রাত ১০ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
পশ্চিম বড় ভেওলার ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল ছাত্র রশিদুল ইসলাম ফুপা রিদুয়ানুল হকের বাড়িতে থেকে পড়া-লেখা করে আসছে। গত রবিবার রাতে ফুপা রিদুয়ানুল হকের বাড়ির ভিতরে মলত্যাগ করেন রশিদুল হক। এঘটনায় ফুপা ওই ছাত্রের উপর রাগারাগি করেন এবং ওইদিন রাতেই রশিদুলের মা বদরখালী থেকে এসে ওই মল পরিস্কার করে দিয়ে বাড়িতে চলে যায়।
পরেরদিন সোমবার সন্ধ্যায় ওই ঘটনায় জের ধরে ফুপা রিদুয়ানুল হক দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে রশিদুলকে। স্থানীয় লোকজন গুরুতর আহত রশিদুলকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। ।
এব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুল আজম বলেন, মলত্যাগকে কেন্দ্র করে এক স্কুল ছাত্রকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনাটি সত্য হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.