মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আহমদ হোছাইন (৪০) নামের এক এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া এলাকার বাসিন্দা ওমর ফারুক সিকদারের মত্স্যঘেরে এ ঘটনা ঘটে। নিহত আহমদ হোছাইন উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ড গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা।
স্থানীয় লোকজন বলেন, আহমদ হোছাইন রোববার সকালে সিকদার পাড়ার ওমর ফারুকের ঘেরে কামলা হিসেবে মাছ ধরতে যায়। ওই সময় মত্স্য ঘেরে থাকা বিদ্যুতের একটি ছেঁড়া তারের সঙ্গে স্পৃষ্ট হয়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে তিনি মারা যান।
তবে অভিযোগ উঠেছে, মত্স্যঘেরে আসলেই কি ঘটেছে কেউ তা জানে না। ঘেরের মালিক প্রভাবশালী হওয়ায় বিষয়টিকে বিদ্যুত্স্পৃষ্ট বলে চালিয়ে দিয়ে নিহতের পরিবারকে চাপ দিয়ে তড়িগড়ি দাফনের ব্যবস্থা করে ফেলে। একপর্যায়ে রোববার রাতেই পুলিশকে না জানিয়ে তাকে দাফন করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহিরুল ইসলাম খাঁন বলেন, বিষয়টি আমি শুনিনি। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.