শেখ হাসিনার সরকার সবার বাসস্থান নিশ্চিত করছে

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ভূমি সপ্তাহ শুরু হয়েছে। রবিবার র্যালী ও আলোচনা সভার মাধ্যমে এ অনুষ্টান শুরু হয়। র্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তরা বলেন, পাঁচ মৌলিক অধিকারের মধ্যে বাসস্থান অন্যতম। শেখ হাসিনার সরকার সবাইকে একটি করে বাসস্থান নিচ্ছিত করে দিচ্ছে। মফস্বল এলাকায় ভূমি জটিলতা দুর হচ্ছে। ভূমি অফিসে কমছে হয়রানি। জবাবদিহিতার আওতায় আনায় প্রতিটি ভূমি অফিসে বিচার প্রার্থীদের মাঝে স্বস্তি ফিরছে। এদিন র্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনায়’ গিয়ে আলোচনাসভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো.দিদারুল আলমের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, বিএমচর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিএডিসির চেয়ারম্যান সেলিম উল্লাহ। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা এবং এনজিও ও দুদুকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতি বক্তব্যে ইউএনও সাহেদুল ইসলাম বলেন- সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য ভূমি অফিসকে দালালমুক্ত করা হবে। ভূমি সপ্তাহ উপলক্ষ্যে ভূমি উন্নয়ন কর আদায় করা হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ভূমি সপ্তাহ দিবস পালন করা হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.