
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের খাবার বিতরণ এবং সংরক্ষণের কারণে চারটি হোটেল থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তানভীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তানভীর হোসেন বলেন, অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার বিতরণের অভিযোগে পৌরশহরের চারটি হোটেল অভিযান চালানো হয়। এসময় পৌরশহরের হোটেল রাজভবনকে ১৫ হাজার, সোনারগাঁও হোটেলকে ৫হাজার, হোটেল জামানকে ৫ হাজার এবং হোটেল মিষ্টিমুখকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরো বলেন, হোটেল পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিলেন- ভ্রাম্যমাণ আদালতের পেশকার ও ভূমি অফিসের সহকারি মিলন বড়ুয়া, উপজেলা সেনেটারি ইন্সেপেক্টর জয়নাল আবেদী ও চকরিয়া থানার এসআই জেড রহমানের নেতৃত্বে একদল পুলিশ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.