মুকুল কান্তি দাশ, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ার মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত মালুমঘাট থেকে খুটাখালী সড়ক অংশে এই অভিযান চালানো হয়। এসময় সড়কের পাশে মজুদ করে রাখা বালি গাড়িতে লোড করার পর ৭টি ট্রাক জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম। পরে প্রতি ট্রাককে ২০ হাজার টাকা করে ৭টি ট্রাককে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন।
ইউএনও কার্যলয়ের সহকারী তপন পাল জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন কক্সবাজার সদর সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মো: মাসুদ আলম ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধরসহ পুলিশের একটি টিম।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.