সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজা ব্যবসায়ীর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজা ব্যবসায়ীর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

Gaza - Mukul Chakaria 21.01.16 news 1picমুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে গাঁজাসহ নুর মোহাম্মদ (৬৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চকরিয়া থানার এসআই মোহাম্মদ মহির উদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। আটককৃত গাঁজা ব্যবসায়ী নুর মোহাম্মদ চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মৃত ওলামিয়ার ছেলে।

পরে গাঁজাসহ আটক নুর মোহাম্মদকে চকরিয়ার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের দপ্তরে উপস্থাপন করা হলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

চকরিয়া থানার এসআই মহির উদ্দিন বলেন, আটককৃত নুর মোহাম্মদ দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা করে আসছিল। ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের সাজা প্রদান করায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, গাঁজাসহ আটক নুর মোহাম্মদ আদালতের কাছে তার দোষ স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.