
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে একবছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুই কেজি গাঁজা। বুধবার দুপুর ও মঙ্গলবার রাতে এই অভিযান চালায় পুলিশ।
পুলিশি অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- মাদক আইনে একবছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী চকরিয়া পৌরশহরের নাথপাড়ার মৃত সুকুমার চন্দ্র নাথের ছেলে সুমন চন্দ্র নাথ (২৪), তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। ফাঁসিয়াখালীর ছড়ারপাড়ার রফিক আহমদের স্ত্রী শেলিনা আক্তার বুলু (৪০)কে পাঁচ’শ গ্রাম গাঁজাসহ ও কাকারা ইউনিয়নের গর্জনীয় পাহাড়ের মৃত শফি আলমের ছেলে মো.ফজল করিম (২৬) এর কাছ থেকে পাঁচ’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ বাদি হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন।
থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল খালেক বলেন, সোর্স মারফত খবর পেয়ে মঙ্গলবার রাতে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সুমন নাথ ও শেলিনাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এদিকে বুধবার থানার উপ-পরিদর্শক (এসআই) মহির উদ্দিন খান উজ্জলের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজাসহ গ্রেপ্তার করা হয় ফজল করিমকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.