সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় মাকদ ব্যবসা ও সেবনের দায়ে আটক ৮ ভ্রাম্যমাণ আদালতে ৭জনের জেল-জরিমানা

চকরিয়ায় মাকদ ব্যবসা ও সেবনের দায়ে আটক ৮ ভ্রাম্যমাণ আদালতে ৭জনের জেল-জরিমানা

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ার পৌর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে মাদক ব্যবসা, সেবন ও জুয়া খেলার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজনকে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়া হয়। অপর একজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকালে এই অভিযান চালানো হয়।

চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মহির উদ্দিন খান উজ্জ্বল বলেন, গোপন সুত্রে খবর পেয়ে পৌরসভার মাষ্টার পাড়ায় অভিযান চালিয়ে মাষ্টার পাড়া থেকে মামুন, কামাল উদ্দিন, সাবের আহমদ, হাসপাতাল পাড়া থেকে আব্বাস উদ্দিন ও সোসাইটি পাড়ার মো.আরমানকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে তাদের প্রত্যেককে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

এছাড়া মাষ্টার পাড়া থেকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা আক্কাস উদ্দিনকে তিন হাজার টাকা অর্থদন্ড, হালকাকারা থেকে জুয়ার আসর থেকে আটক করা সামশুল আলমকে ১’শ টাকা অর্থদন্ড দেয়া হয়।

অভিযানকালে নিজপানখালী থেকে ২৫পিস ইয়াবা বড়িসহ আটক করা আনোয়ার হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম তৌহিদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.