মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ার শাহ ওমর (রা:) মাজারের পুকুর থেকে রুহুল কাদের (৫০) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০ টার দিকে কাকারাস্থ শাহ ওমর (রা:) মাজারের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত রুহুল কাদের উপজেলার কাকারা ইউনিয়নের বটতলী কসাই পাড়ার মৃত আমির হোছনের ছেলে।
জানা গেছে, দোকানদার রুহুল কাদের বৃহস্পতিবার বিকাল ৩ টায় বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। আত্মিয়রা খোঁজ করেও তার হদিস পায়নি। শুক্রবার রাত ১০টার দিকে শাহ ওমর (র:) মাজার পুকুর লাগোয়া বিলে একটি মরদেহ দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ক্ষতবিক্ষত ওই লাশ উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করেন। ধারনা করা হচ্ছে পদার্থ অথবা গরম পানি দিয়ে তাকে হত্যা করা হয়েছে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল আজম বলেন, মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.