
মুকুল কান্তি দাশ; চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ার যুবসমাজকে মাদকমুক্ত ও শরীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারেও মালুমঘাট মেমোরিয়াল খিৃস্টান হাসপাতাল কর্তৃপক্ষ আয়োজন করেছে আন্তঃ ফুটবল টুর্নামেন্টের। বৃহস্পতিবার ২ নভেম্বর বিকালে ৪টায় হাসপাতাল মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।
মেমোরিয়াল খিৃষ্টান হাসপাতাল মাঠে আয়োজিত ফুটবল খেলায় ওই হাসপাতলের বিভিন্ন ডাক্তার-কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ৫টি দল খেলায় অংশ গ্রহণ করছে। বৃহস্পতিবার উদ্বোধনী খেলায় অংশ নেন আবাহনী ও আরামবাগ দল। এতে আবাহনী ২-১ গোলের ব্যবধানে আরামবাগের কাছে পরাজিত হয়।
এর আগে উদ্বোধনী অনুষ্টান উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। মেমোরিয়াল খিৃষ্টান হাসপাতালের পরিচালক জোসেফ অমুল্য রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি চেয়ারম্যান আজিমুল হক আজিম, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ মো.নুরুল আমিনসহ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, কর্মচারী এবং খেলার আয়োজক কমিটির কর্মকর্তা, ক্রীড়ামোদী দর্শক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.