
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের কৃষ্ণাপর এলাকায় জমির বিরোধ নিয়ে আলিম উল্লাহ (৬০) নামের এক বৃদ্ধ মোয়াজ্জিনকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টা দিকে এ ঘটনা ঘটে। আহত আলিম উল্লাহ ওই এলাকার আবদুল নবীর ছেলে ও স্থানীয় মসজিদের মোয়াজ্জিন।
জানা গেছে, গতকাল বুধবার সকালে আলিম উল্লাহ তার দখলিয় নিজ জমিতে চাষ করতে যায়। এসময় একই এলাকার শামশুল আলমের ছেলে রফিকুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী কিরিচ দিয়ে কুপিয়ে আলিম উল্লাহকে আহত করে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিএমচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ছৈয়দ আলম জানান, ১৫ শতক জমি নিয়ে আলিম উল্লাহ ও রফিকদের মধ্যে বিরোধ চলে আসছিল। কয়েকবার সালিশ বৈঠক শেষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলিম উল্লাহর পক্ষ রায় প্রচার করেন। বুধবার সকালে তার নিজ জমিতে চাষ করতে গলে রফিক তার দলবল নিয়ে সশস্ত্র হামলা চালায়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুল আজম বলেন, এধরনের কোন খবর পাইনি। আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.