সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়ায় ম্যাজিক গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

চকরিয়ায় ম্যাজিক গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা এলাকায় ম্যাজিক গাড়ীর ধাক্কায় জাফর আলম (৪০) নামের এক রিক্সা ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা সাফারী পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক জাফর আলম ডুলাহাজারা ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের নুর আহমদের ছেলে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভ্যান চালক জাফর ডুলাহাজারা বাজার থেকে তার বাড়ী উত্তর পাড়া যাওয়ার পথে সাফারী পার্ক এলাকায় পৌছলে যাত্রীবাহী একটি ম্যাজিক গাড়ী রিক্সা ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় জাফর। তবে ঘাতক ম্যাজিক গাড়িটি পালিয়ে যায়।

মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই মোহাম্মদ সেলিম উদ্দিন ম্যাজিকের ধাক্কায় ভ্যান চালক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.