
চকরিয়ায় যাত্রীবাহী নোহা নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় : নিহত ৫
নিজস্ব প্রতিনিধি; চকরিয়া :
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজার থেকে বাঁশখালীমুখি একটি যাত্রীবাহী মাইক্রোবাস (নোহা) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পড়লো ডোবায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চকরিয়ায় যাত্রীবাহী নোহা নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়
রোববার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার ফাঁসিয়া খালীতে এ দুর্ঘটনা ঘটে।
রবিবার (১৫ আগষ্ট) সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভার ফাঁসিয়াখালীর ভেন্ডিবাজার সংলগ্ন গ্রিন ভ্যালি কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে দুর্ঘটনাটি ঘটে।

চকরিয়ায় যাত্রীবাহী নোহা নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়
ওসি জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে তিনজন নারী, দুই শিশু ও বাকি দুইজন পুরুষ। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
চকরিয়া হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. রিয়াসাদ আজিম সিদ্দিকী জানান, ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার পরও আরও দুই শিশুর মৃত্যু হয়। আহত আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.