সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / চকরিয়ায় রিক্সাচালকের লাশ উদ্ধার : স্ত্রী-শাশুড়ীসহ আটক ৪

চকরিয়ায় রিক্সাচালকের লাশ উদ্ধার : স্ত্রী-শাশুড়ীসহ আটক ৪

চকরিয়ায় রিক্সাচালকের লাশ উদ্ধার : স্ত্রী-শাশুড়ীসহ আটক ৪

চকরিয়ায় রিক্সাচালকের লাশ উদ্ধার : স্ত্রী-শাশুড়ীসহ আটক ৪

মুকুল কান্তি দাশ, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় শহীদুল ইসলাম (২০) নামের এক রিক্সাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে পুলিশ বাড়ীর পাশ্ববর্তী পুকুর থেকে ওই রিক্সাচালকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তার স্ত্রী ও শাশুড়ীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আটককৃত স্ত্রী মুন্নি আক্তার দাবী করেন, গত রোববার তার স্বামী শহীদুল চকরিয়া পৌর শহরের ভাড়া বাসা থেকে বিকাল ৩টার দিকে রিক্সা নিয়ে বের হয়। রাত ১১টা বেজে গেলেও ঘরে না ফেরায় স্ত্রী মুন্নি মোবাইলে ফোন দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়। সোমবার ভোরে খবর পায় স্বামী শহীদুলের লাশ তার শাহারবিলের ওমখালী এলাকায় বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে ভাসছে। এ খবর পাওয়ার পর মুন্নি তার মা নুর নাহারসহ ঘটনাস্থলে যায়। শহীদুলের মরদেহ উদ্ধারের পর স্ত্রী মুন্নি ও শাশুড়ী নুর নাহারকে আটক করে পুলিশ।

এদিকে এ ঘটনায় পুলিশ আরো দুই ব্যক্তিকে আটক করলেও রহস্যজনক কারনে নাম দিতে অপারগতা প্রকাশ করেছে।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.