নিজস্ব প্রতিনিধি :
চকরিয়ার ফাঁসিয়াখালী থেকে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ একজন গ্রেফতার
র্যাব-১৫। গ্রেফতারকৃত সোহেল আহমদ (৩৭) পূর্ব সওদাগরঘোনা ৫নং ওয়ার্ডের ইদ্রিচ আহমদের পুত্র।
জানা যায়, ১৭ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি ক্যাম্পের চৌকষ দল বিকেল ৪ টার সময় চকরিয়ার ফাঁসিয়াখালী ভেন্ডিবাজার এলাকায় জনৈক রফিক মেম্বারের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে র্যাব-১৫ পৌঁছালে দৌঁড়ে পালানোর সময় তাকে ধৃত করলে কয়েকজন উপস্থিতির সামনে তার দেহ তল্লাশি করে দেশীয় তৈরী ২টি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ, ১টি মোবাইল সেট, ১টি জাতীয় পরিচয়পত্র ও নগদ ৬৮২০ টাকা উদ্ধার করা হয়। এসময় উদ্ধারকৃত অস্ত্রগুলির বিষয়ে ধৃত ব্যক্তির কাছে জানতে চাইলে সে জানায়, স্থানীয় এলাকায় প্রভাব বিস্তার ও অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অস্ত্রসমূহ তার হেফাজতে রেখেছিল।
এসময় র্যাব জানায় উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেফতারকৃত সোহেল আহমদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর জন্য চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.