সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় র‌্যাবের অভিযানে মহিলাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চকরিয়ায় র‌্যাবের অভিযানে মহিলাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফাইল ছবি

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজার র‌্যাব-৭ এর একটি টিম অভিযান চালিয়ে মহিলাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা, নগদ ৬১ হাজার ৫’শ টাকা ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাত ১১ টার দিকে চকরিয়া পৌরশহরের বিমান বন্দর সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার বাদল দাশের মেয়ে কণা দাশ (৩৯), চকরিয়া পৌরশহরের ৩নং ওয়ার্ডের হিরু চৌধুরীর স্ত্রী রীণা চৌধুরী (৪২) ও পৌরশহরের ৪নং ওয়ার্ডের ছৈয়দুর রহমানের ছেলে মো.হানিফ (৪০)।

ঘটনার সত্যতা স্বীকার করে র‌্যাব-৭ কক্সবাজারের পুলিশ পরিদর্শক মো.জহিরুল ইসলাম ভুইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ কক্সবাজারের একটি টিম অভিযান চালিয়ে মহিলাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করি। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা, গাঁজা বিক্রির ৬১ হাজার ৫’শ টাকা ও তিনটি মোবাইল সেট উদ্ধার করেছি।

তিনি আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে আমি বাদি হয়ে বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.