আগামী ২৩ সেপ্টেম্বর আওয়ামীলীগের ট্রেন যাত্রা কক্সবাজারে

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আওয়ামীলীগের ট্রেন যাত্রা কক্সবাজারমুখি হচ্ছে। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামীলীগের একটি টিম ২২ সেপ্টেম্বর চট্টগ্রামে আসবেন। সেখান থেকে ২৩ সেপ্টেম্বর পর্যটন শহর কক্সবাজারে যাওয়ার পথে চকরিয়ার বাস টার্মিনালে আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে অংশ নেবেন। এ সমাবেশকে লাখো জনতার জমায়েতের মাধ্যমে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চকরিয়া উপজেলা, পৌরসভা, মাতামুহুরী ও পেকুয়া উপজেলার আওয়ামীলীগ। এই চারটি পৃথক কমিটির নেতৃত্ব দিচ্ছেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম।
সমাবেশ সফল করতে শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আওয়ামীলীগ প্রস্ততি সভা করে আপন কমিউনিটি সেন্টারে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলমের সভাপতিত্বে আয়োজিত প্রস্ততি সভায় সভাপতি জাফর আলম ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী অভিন্ন বক্তব্যে বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কক্সবাজারে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করছে। এতে জনগণ সন্তুষ্ট। তাই আপামর জনতা আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তাই আগামী ২৩ সেপ্টেম্বর বাস টার্মিনাল আয়োজিত সমাবেশে লাখো জনতা স্বপ্রণোদিত হয়ে অংশ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার,আবু মুছা, যুগ্ম সম্পাদক চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বন ও পরিবেশ সম্পাদক সাহাব উদ্দিন, ধর্ম সম্পাদক ডা.মীর আহমদ হেলালী, দপ্তর সম্পাদক মাস্টার আবদুল জলিল, আওয়ামীলীগ নেতা আমিনুল করিম, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক হাসানুল হক, উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ জয়নাল আবেদিন মেম্বার।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.